বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক।
রোববার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ৯১তম এই বৈঠক শুরু হয়। এতে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এদিকে আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এবারের বৈঠকটি তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদিও চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব রয়েছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ১২ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
