চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি

জামায়াত আমির

চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি

ফন্ট সাইজ:

চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকাল ১১টায় মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, ‘চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই, তারা যখন তখন হস্তক্ষেপ করেন। কিন্তু চীন করে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি, অতীতের চেয়েও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।’

চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ ৫০ বছরের উল্লেখ করে তিনি আরও বলেন, ‘১৯৭৬ সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক উন্নয়ন অংশীদার।’

‘চীনের অংশীদারত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে’ বলেন জামায়াত আমির।

এম.টি রক্সি

৪ মাস আগে

জামায়াতে ইসলামী মেধাশূন্যতায় ভুগছেন? আমার তো মনে হয় তাই। তা নাহলে চীনের ঈদ উপহার কিভাবে যৌথ হয় !!! আরেকটা কথা, চীন ধর্ম বা সৃষ্ঠিকর্তা মানেন না আর জামাতে ইসলামী আল্লাহ বা সৃষ্ঠিকর্তায় বিশ্বাসী, তাহলে তারা রোজার দিনের আমীরে জামাত কুলাকুলি করেন কিভাবে? রাজনীতি করলে সবই জায়েজ নাকি?

Mohsin

৪ মাস আগে

হুজুর মাথায় টুপি মুখে নবীর সুন্নত সুতরাং মনগড়া কথা না বলে অতি আবেগী হয়ে সব কিছু ভুলে যাওয়া বা কোন কারণে এড়িয়ে যাওয়া একজন মুসলিম এর জন্য খুবই দুঃখজনক কারণ ১৫/১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা যেমন ভারতের একচেটিয়া সমর্থনে ক্ষমতায় ছিলেন তেমনি মহাজন চীন এবং রাশিয়ার সমর্থনে স্বৈরশাসকের স্বৈরশাসন কে দীর্ঘয়াত করে ছিল সুতরাং আপনারা রাজনীতিবিদরা ভুলে গেলেও বাংলাদেশের রাজনৈতিক সচেতন জনগণ কোনো দিন ভুলবে না উল্লেখিত দেশগুলোর চরিত্রের কথা।

জনতা

৪ মাস আগে

ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না!

মন্তব্য করুন