মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোহিঙ্গাদের প্রত্যাশা, আইসিজের রায়ের মাধ্যমে ন্যায়বিচারের পথ আরও সুগম হবে এবং মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হবে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, তারা দীর্ঘদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে মিয়ানমারে ফিরে যেতে চান তারা।
