সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

ফন্ট সাইজ:

শুক্রবার ভোররাতে সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৪-৫ জনের একটি দল পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ বলছে, এটি পেট্রোল বোমা নয়, বাসার গেটের বাইরে রাস্তায় পলিথিন পুড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এই বাসাটিতে বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন।
এদিকে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।