বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এরই মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছেল তাকে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, ‘সমস্ত অন্যায়ের জবাব পাবে ওরা’। ইতিপূর্বেও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতা বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
এবার দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, চিন্ময় প্রভু একজন সনাতনী মানুষ। তাকে এই ধরনের অত্যাচার করছে, তাই দেশটার এই অবস্থা। দেশটার উন্নতি হচ্ছে না। সবকিছুরই জবাব পাবে ওরা।
উল্লেখ্য, ইউনূসের অন্তর্বতী সরকারের আমলে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। একই বছরের ২৬ নভেম্বর তার জামিনের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ হয়। যেখানে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে।
২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ডর বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলাটি হয়। ওই মামলাতেই ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল।
