শির ভাষণের সময় ‘ঘুমালেন’ ট্রাম্প

শির ভাষণের সময় ‘ঘুমালেন’ ট্রাম্প

ফন্ট সাইজ:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বিশ্বনেতাদের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন চোখ বন্ধ করে ঝিমাতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। দক্ষিণ চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের একটি অধিবেশনে ধারণ করা ভিডিওতে তাকে ঘুমিয়ে পড়ার মতো অবস্থায় দেখা গেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়, এপেক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে শি জিনপিং যখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছিলেন, তখন ট্রাম্পকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। ভিডিওতে একপর্যায়ে তার চোখের পাতা সামান্য খুলতেও দেখা গেছে। তবে তিনি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে ওই অধিবেশনে পুতিনকে পুরো সময় আলোচনার দিকে মনোযোগ দিতে দেখা যায়। এ ছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং হংকংয়ের নেতা জন লি বক্তব্যের সময় নোট নিচ্ছিলেন।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে শি জিনপিংয়ের ভাষণের কয়েকটি পর্যায়ে হাসতে দেখা যায়।

এপেক সম্মেলনকে কেন্দ্র করে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই ঘটনা ঘটেছে।