পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন

পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কার্টোর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার এসআই মোহাম্মদ হাসিবুল।
তিনি জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা পিছনে বাসের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিকাল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

তিনি আরো জানান, পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। বাসটির চালক মো. সাদ্দাম। অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।