গভর্নরের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গভর্নরের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুইপক্ষ বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে আমদানি-রফতানি লেনদেন সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাইল্যান্ড সরকার ও থাইল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে পারস্পরিক ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন