স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

লটারি বাতিল

স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

ফন্ট সাইজ:

স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার সংসদে শিক্ষামন্ত্রী এই বিষয়ে বলেছিলেন, বিগত সরকার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম চালু করেছিল। তার কাছে এটাকে যুক্তিসংগত মনে হয়নি। আগামী শিক্ষাবর্ষে ভর্তির পদ্ধতি নির্ধারণের জন্য অংশীজনের সঙ্গে আলোচনা করে সবার অভিমত নিয়ে ভর্তির বিষয় চিন্তা করা হবে।

Andalib

৩ মাস আগে

যে বাচ্চা প্রথম শ্রেনীতে ভর্তি হবে তার জন্য কেন ভর্তি পরীক্ষা ? আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তে পরীক্ষা ব্যবস্থার উপর বেশী জোর দেয়া হয়।‌ কারন পরীক্ষার সাথে কোচিঙ বানিজ্যের একটি যোগসূত্র আছে।‌

আমরা জানি ভারত, শ্রীলঙ্কা , সিঙ্গাপুর এর শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত । আমাদের নীতিনির্ধারকরা কেন এসব দেশগুলোর শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজানোর চেষ্টা করেন না ?

আবুল কালাম রাসেল

৩ মাস আগে

লটারির মাধ্যমে মুলত শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে দেয়া হচ্ছিল। ভর্তি পরিক্ষার মাধ্যমে মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব।

No name

৩ মাস আগে

প্রাথমিক শিক্ষা গ্রহণ শিশুর জন্মগত ও নাগরিক অধিকার। রাষ্ট্রের বা সরকার কর্তৃক ভর্তি পরীক্ষার নামে শিশুর এ অধিকার হরণ করার ক্ষমতা নেই।

মুহাম্মদ শিহাবউদ্দিন

৩ মাস আগে

১ম শ্রেণীতে লটারি থাকা ভালো।
অন্য শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা পদ্ধতি চালু করা যাইতে পারে

No name

৩ মাস আগে

উত্তম সিদ্ধান্ত।

No name

৩ মাস আগে

উত্তম সিদ্ধান্ত।

Amihswapan

৩ মাস আগে

কম মেধাবীরা পিছিয়ে পড়বে।

মোঃ মাসুম রানা নিলয়

৩ মাস আগে

মাননীয় শিক্ষামন্ত্রীকে অনেক ধন্যবাদ। প্রাথমিক পর্যায়ে মেধা শূন্য করার পায়তারা ছিল লটারী। যারা পরীক্ষার বিপক্ষে বলবেন তারা আওয়ামী ও ভারতের দা*লাল। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা না নিলে তারা মোবাইল দেখে লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলে।

মন্তব্য করুন