গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার প্রবর্তন করলো সিজেএফবি

গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার প্রবর্তন করলো সিজেএফবি

ফন্ট সাইজ:

আধুনিক বাংলা গানের ঐতিহাসিক রূপকার গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার প্রবর্তন করলো দেশের প্রধান জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)’। সংগঠনের ২৫তম আসরে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

তিনি বলেন, গাজী মাজহারুল আনোয়ারের নামে এই সম্মাননা পুরস্কার প্রদান জাতীয় সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় পড়ে। আমরা এটি প্রবর্তনের মাধ্যমে একটি সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারব বলে মনে করি। আগামী ১৬ ডিসেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এই প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেছে, সিজেএফবির এই সিদ্ধান্ত অবশ্যই সম্মানজনক। এই সম্মাননা যিনি অর্জন করবেন তার জন্যেও সম্মানের হবে বলে মনে করি।

চলতি বছর একজন সেরা গীতিকার, পরবর্তী বছরগুলোতে সুরকার এবং চলচ্চিত্র অভিনয়শিল্পীদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হবে। কারণ বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে গাজী মাজহারুল আনোয়ার শুধু গীতিকারই নন, একই সঙ্গে সুরকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।