হরমুজ প্রণালিতে বেড়েছে প্রবাহ, আরো কমল তেলের দাম

হরমুজ প্রণালিতে বেড়েছে প্রবাহ, আরো কমল তেলের দাম

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি প্রণালিটি। কৌশলগত এই জলপথে বেশ কয়েকটি তেলের ট্যাংকার সামুদ্রিক মাইনের মুখে পড়েছিল। এছাড়া বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরান বারবার হামলা চালিয়েছে। তা সত্ত্বেও তেলের প্রবাহ আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এ ছাড়াও উপসাগরীয় দেশগুলো বিকল্প পথেও তেল রপ্তানি করছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ব্রেন্ট ক্রুড ফিউচার ৩.৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২.৪৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ৩.২ শতাংশ কমে ৮৫.৭২ ডলারে নেমেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) শুক্রবার জানায়, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী তেলের বাজার উদ্বৃত্তে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এতে তেলের দাম আরো কমবে বলে আশা করা হচ্ছে।