বিএনপিকে ইসলামী নেতৃবৃন্দ সমর্থন দেয়ার দেশের জনগণ তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয় তারেক রহমান দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এতে বলা হয়, ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ বুধবার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম ওলামাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।
তারেক রহমান বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।
বিএনপির চেয়ারম্যান বলেন, আমি আবারো সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।

Alam Mohammed
৩ মাস আগেজিয়া ও খালেদাজিয়া যে ভাবে আলেম ও এতিমদের ভালোবাসতেন জনাব তারেক রহমান ও সে রকম ভালোবাসবেন