বাংলাদেশের বিদায়ে টিকিটের দাম কমে গেল পাঁচগুন

বাংলাদেশের বিদায়ে টিকিটের দাম কমে গেল পাঁচগুন

ফন্ট সাইজ:

স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। তারই প্রভাব পড়েছে টিকিটের দামে। মঙ্গলবার ভারত-পাকিস্তান ফাইনালের গ্যালারির টিকিটের দাম কমেছে পাঁচ গুন। আগে যে টিকেট কিনতে দর্শকদের গুনতে হতো ১ হাজার টাকা। এখন তা মিলছে মাত্র ২০০ টাকায়। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের গ্যালারি ছিল দর্শকে ভরা। প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন। গ্যালারির প্রায় সব আসনই ছিল পূর্ণ। কিন্তু বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল নিয়ে সেই আগ্রহ আর চোখে পড়ছে না। গতকাল জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়েও ফাইনাল ঘিরে তেমন কোনো উৎসবের আবহ পাওয়া যায়নি। ভারত-পাকিস্তানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা।

কিন্তু বাংলাদেশের সমর্থকদের বড় একটি অংশের কাছে এবারের ফাইনালের আকর্ষণ ছিল স্বাগতিক দলের শিরোপার লড়াই। সেই বাংলাদেশই এখন টুর্নামেন্টের বাইরে। ফলে টিকিটের দাম পাঁচ গুণ কমিয়েও গ্যালারি কতটা ভরানো যাবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এক হাজার টাকার টিকিট ২০০ টাকায় নামলেও শেষ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম দর্শকে পূর্ণ হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।