শুরুর ধাক্কা সামলে লাঞ্চের আগে ফিফটি তানজিদের

শুরুর ধাক্কা সামলে লাঞ্চের আগে ফিফটি তানজিদের

ফন্ট সাইজ:

চাপের মুখে দাঁড়িয়ে ফিফটি তুলে নিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। বাঁহাতি এ ব্যাটারের এটি দ্বিতীয় ফিফটি। ২২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন তিনি। চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে অবিছিন্ন ৬৯ রানের জুটি গড়েন। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেটে ৯১ রান তোলে বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাট করে নামে নাজমুল হোসেন শান্তর দল। অভিষিক্ত মাহফিজুল ইসলামে রবিন ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন। বাংলাদেশের ১১২তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকটা রাঙাতে পারেননি তিনি।

এরপর তিনে নামা মুমিনুল হকও উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শুন্য রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। কিন্তু দলীয় ২২ রানের মাথায় শান্তকে বোল্ড করেন পেসার কাগিসো রাবাদা। টপঅর্ডারের তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান ডানহাতি এ পেসার।