বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করে এ নিয়োগ দেয়া হয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে এমদাদ উল বারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হলো।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
এমদাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বিটিআরসি’র নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
স্টাফ রিপোর্টার
অনলাইন
২২ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
