ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিন। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।
ওই পোস্টে সামান্তা বলেন, ‘‘বরগুনা জেলা ছাত্রলীগ (নিষিদ্ধঘোষিত সংগঠন) পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২.২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবি কী সেটা বলতে রাজি হয়নি।
আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
