যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম তমাল (২৬), মো. হাবিবকে (৩৮) ও মোঃ শামীম আহম্মেদ (৩১)।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচ থেকে জাহিদুল ইসলাম তমাল ও হাবিবকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, শনিবার রাত সোয়া ৮টার দিকে কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে জিএমপির সদর থানায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।