দেশের বাজারে টানা পাঁচ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার ৭২ টাকা কমেছে। শনিবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। এদিন সকাল ১০টায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা। আর গতকাল শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
টানা পাঁচ দফা কমার পর আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।
টানা পাঁচ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমেছে
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৩ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ১২ঃ৩৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
