জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জামালপুর মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ তূর্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে জামালপুর পৌর শহরের দড়িপাড়ার বাড়ি থেকে বের হয়ে ওষুধ কেনার উদ্দেশ্যে গেইটপাড় এলাকায় গেলে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

জানা গেছে, তূর্য ২০২২ সালে জামালপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে। পরে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, তাকে গ্রেপ্তার করে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।