সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আয়শার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি আতিকুল হক এ তথ্য নিশ্চিত করেন। রায়ে ফখরুল মেম্বার নামে আরেক আসামিকে খালাস প্রদান করেন আদালত। মামলার বিবরণে জানা গেছে, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে আয়শা বেগমকে হত্যা করেন তার স্বামী। হত্যার পর ঘরে মরদেহ তালাবদ্ধ করে ফেলে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৩ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
