অর্ধকোটি টাকা নিয়ে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে জামায়াত

অর্ধকোটি টাকা নিয়ে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে জামায়াত

ফন্ট সাইজ:

প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটকের ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলছে দলটি। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘আজকে তিনি (বেলাল) উদ্দিন ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটা সাজানো নাটক করেছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে, তার ব্যবসার জন্য তিনি আসা-যাওয়া করেন। ব্যাংক বন্ধ, তাকে কিছু লেনদেন করতে হয়। এজন্য তার সঙ্গে কিছু টাকা ছিল। খুবই স্বাভাবিক একজন ব্যবস্যা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন।’

এর আগে এদিন দুপুর ১২টার দিকে প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫০ লাখের অধিক টাকাসহ তাকে আটক করা হয়েছে।’

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ আছে। ওই ব্যাগে ৫০ লাখ টাকা রয়েছে বলে তিনি দাবি করেছেন।’

ট্যাগসমূহ:

আজাদ

৩ মাস আগে

টাকা সাথে থাকলে সমস্যা কোথায় ? ৫০ লাখ টাকা সাথে থাকলে সমস্যা আর ৫০০ কোটি টাকা পাচার করলে কোন সমস্যা হয় না, হুজুগে বাঙ্গালী...…

Faruki

৩ মাস আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন ব্যবসায়ী কাজে নগদ টাকা নিয়ে বিমানযোগে তার এলাকায় যাচ্ছিলেন। কাস্টমসের অনাপত্তিতে তাকে টাকা বহনের ছাড়পত্র দেয় ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে।

Abadul hoque

৩ মাস আগে

আমি রিমান্ড এর দাবি জানাই, রিমান্ড নিলেই আসল টা বেরিয়ে আসবে

Md. Nutuzzaman

৩ মাস আগে

চাঁদাবাজির বিরুদ্ধে গলাবাজীর পর এই নমুনা!

ab.kahar

৩ মাস আগে

ইসলামের দোহাই দিয়ে ইয়ানতের টাকা তুলে ভোট করতেছে ধরা খেয়ে বলছে প্রশাসনের নাটক একই ভাবে সারা বাংলাদেশ কতো বিলিয়ন টাকা বিতরণ করা হয়েছে একমাত্র আললাহ তায়ালা ভালো জানেন

Islam

৩ মাস আগে

বাটপারি আর ধান্ধামি করার একটা সীমা থাকা দরকার। নির্বাচনের আগের দিন এত টাকা বহন করা কি উদ্দেশ্যে তা সবাই বুঝে। মিথ্যাচার করতে করতে মিথ্যাকে আপনারা শিল্প বানিয়ে ফেলছেন।

সত্য

৩ মাস আগে

সত্য সমাগত মিথ্যা অপসারিত,
তদন্তে টাকার উৎস বেরিয়ে আসবে।
তবে সৎ লোকেরা...........

জনতা

৩ মাস আগে

এটি একটি সাজানো নাটক হতে পারে।

Remanul haque

৩ মাস আগে

জবাব তো ভালোই দিলেন ঠাকুরগাঁও মত শহরে ৫০ লাখ টাকা নিয়ে উনি যাচ্ছিল ব্যবসার টাকা নিয়ে।এটাও বিশ্বাস করতে বলেন? কেউ কেউ আবার বলছেন উনি মাদ্রাসার শিক্ষক।

Kayes ahmed

৩ মাস আগে

কঠোর ভাবে দমন করা হউক অন্যরা এ থেকে শিক্ষা নেবে।

monzul alam

৩ মাস আগে

সে বলেছে সে একজন শিক্ষক,তার কিছুক্ষন বলেছ ব্যাবসায়ী, এতে প্রমানিত সে ভন্ড ধান্দাবাজ। টাকা গুলো ঢাকা জামায়াতের কাছ থেকে পেয়েছিল,নির্বাচনে ব্যায় করতে। It’s truth and clear

Tuheen khan

৩ মাস আগে

Looks they are representing islam and they are lieing. Lieing is their one business.

মন্তব্য করুন