রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টার পর মিরপুরের ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাস দুটির একটি বিকল্প পরিবহনের, অন্যটি অভিজাত পরিবহনের। তাদের শনাক্ত করতে পেরেছি। আশা করি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’
