সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, জামায়াতের নেতাদের পক্ষ থেকে এ সরঞ্জামাদি এনে রাখা হয়েছিলো।
সিলেটের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির মানবজমিনের কাছে সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়ে বলেন, পুলিশ শুধু ওই এলাকাতেই নয়, যেখানে এসব সরঞ্জামাদি পাওয়া যাচ্ছে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে অথবা নিয়ে আসা হচ্ছে। খবর পাওয়ার পর সুবহানীঘাটের মৌবন এলাকা থেকে ওই সরঞ্জামাদি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি বিরাজ করছে। প্রতিপক্ষ প্রার্থী যেকোনো উপায়ে নির্বাচন বানচাল করতে তার কর্মী বাহিনী দিয়ে এটি করতে পারেন। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

anwar hossain
৩ মাস আগেcan be happen anything any time