এই সরকার জনগণের সরকার নয়, এটি সিন্ডিকেটের সরকার। এই সরকার সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও এমপি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘এমনকি দলের অনেক এমপি-মন্ত্রীও জানেন না, বর্তমান সরকার কীভাবে দেশ পরিচালনা করছে।’
রোববার বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সিলিন্ডার গ্যাস, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছে। শুধু তা না, আমাদের দেশে আপনারা খেয়াল করবেন, গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে শুধুমাত্র গ্যাসের দাম বাড়ে না। গ্যাসের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে একেবারে আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সমস্ত কিছুর দাম চক্রবৃদ্ধির হারে আমাদের মার্কেটগুলোতে বাড়িয়ে দেয়। কারণ, এই সরকার যে গ্যাসের মূল্য বৃদ্ধি করে, এটার সঙ্গে সরকারের একটা সিন্ডিকেট জড়িত।’
‘ওই সিন্ডিকেটের সঙ্গে বাজার সিন্ডিকেট সম্পৃক্ত। তারা যখন ওখানে এক টাকা বৃদ্ধি করে, সঙ্গে সঙ্গে বাজারের দ্রব্যমূল্য এক বাড়ানোর জন্য মেসেজ দিয়ে দেয়’Ñবলেন শফিকুল ইসলাম মাসুদ।
জামায়াতের এই নেতা বলেন, ‘এই সিন্ডিকেটের সরকার সবকিছুকে সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করছে। গ্রামের যে ফসলের দাম ৫ টাকা, সেই ফসল ঢাকায় আসার পর দাম হয়ে যায় ৭৫ টাকা। মাঝখানে ৭০ টাকা বর্তমান সরকারের সিন্ডিকেট এবং অতিরিক্ত চাঁদাবাজির কারণে সাধারণ জনগণকে বহন করতে হচ্ছে।’
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : এমপি শফিকুল
স্টাফ রিপোর্টার
রাজনীতি
৩৩ মিনিট আগে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬, ৪ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
