হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

ফন্ট সাইজ:

১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর যৌথ আয়োজনে ৬-৭ নভেম্বর আইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম এবং মোহাম্মদ ইবনে আলম।

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি দল এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মৌখিক পর্বে অংশগ্রহণ করে। 
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন ডিইউএমসিএস-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং ডিইউএমসিএস-এর প্রধান মডারেটর সহযোগী অধ্যাপক ড. ফারজানা আক্তার ঢাবি দলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান দলটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাফল্যের জন্য দলটিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি হংকংয়ে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক রাউন্ডেও তাদের সফলতা কামনা করেন।