রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেসাকে অপসারণের দাবিতে গভীর রাতেও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ ও অধ্যক্ষকে অবরুদ্ধের পর রাত ১টার দিকেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন ।
লালবাগ থানার ওসি জামিল হোসেন গণমাধ্যমকে বলেন, “অপসরণের দাবিতে সকাল থেকেই অধ্যক্ষ মেহেরুন্নেসাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। পরে রাত ১১টার দিকে পুলিশ খবর পেয়ে কলেজের ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।”
তিনি আরও বলেন, “আমরা জানতে পেরেছি কোনো এক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলার কারণে দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজের ক্যান্টিনসহ নানা অনিয়মের অভিযোগে তারা অধ্যক্ষের অপসারণ দাবি করে আসছিলেন।”
পরে রাত ২টা ১০ মিনিটে সংবাদ সম্মেলন করে রাতের কর্মসূচি শেষ করে পরবর্তী কর্মসূচি দেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে শুক্রবার সকাল ৮টা থেকে আবার কর্মসূচি পালন করবেন তারা। তবে এদিন নিয়োগ পরীক্ষার সময় আন্দোলন বন্ধ রাখবেন এবং পরীক্ষা শেষে আবার তা শুরু করবেন এমনটা বলা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, “কলেজের অধ্যক্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই ছাত্রীর সিট বাতিল করেছে। পূজার আগে একটা অনুষ্ঠান হয় অডিটোরিয়ামে। সেখানে তারা সময়মত শেষ করতে পারেনি। তাই অদ্ধক্ষ্য দুজন শিক্ষার্থীর সিট বাতিল করে।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, “পরে আমরা মাফ চাইলে তিনি আমাদের কাছে সাড়ে ১২ হাজার টাকা অডিটোরিয়ামের বিল দিতে বলেন। আমরা তো শিক্ষার্থী। এত টাকা কোত্থেকে দেব? এজন্য আজকে আন্দোলন করেছি। রাতে তিনি আমাদের পুলিশ এনে পিটিয়েছেন।”
এদিকে শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক মেহেরুন্নেসা। তিনি বলেন, “শিক্ষার্থীরা মিথ্যাচার করছে। তারা ১০টার প্রোগ্রাম ভোর ৫টায় শেষ করেছে। এজন্য তাদেরকে শাস্তি দিয়েছি। তবে তারা যখন মাফ চেয়েছে, আমি তাদের ক্ষেত্রে নমনীয় হয়েছি।
রাত আড়াইটা পর্যন্ত বিক্ষোভ
সকাল থেকে ফের অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৯ঃ২৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
