হোটেল সোনারগাঁওয়ের সামনে ককটেল বিস্ফোরণ

হোটেল সোনারগাঁওয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার(ডিসি) মো. ইবনে মিজান। তিনি বলেন, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নাম্বার গেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটনায়। ঘটনাস্থলে হাতিরঝিল থানারওসি সহ পুলিশের একাধিক টিম পরিদর্শন করে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।