ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে শনিবার হওয়া এই হামলার তথ্য জানানো হয়েছে। এএফপিকে একজন কর্মকর্তা বলেন, ‘একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।’
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, বাগদাদে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেয়া হবে
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়ে ওই দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দূতাবাসটি ইরাকের জন্য তাদের লেভেল–৪ নিরাপত্তা সতর্কতা আবারও নবায়ন করে। সেখানে বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ এবং অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং “তারা আবারও সেগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।”
