পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বরে

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বরে

ফন্ট সাইজ:

পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, ‘নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকেরা জানুয়ারি থেকে তা পাবেন।’

এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করা হবে এবং আগামী বছরের জানুয়ারি মাসে শ্রমিকেরা নতুন হারে বেতন পাবেন।

সভা শেষে মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, ‘ডিসেম্বরে নতুন মজুরি বাস্তবায়ন হবে। জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরি হাতে পাবেন বলে একমত হয়েছেন মালিকপক্ষের প্রতিনিধি।’