ফতুল্লায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফতুল্লায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফন্ট সাইজ:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকেরা কাঠেরপুল এলাকায় জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে উঠার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।