ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন

ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু

ফন্ট সাইজ:

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত তৈরি পোশাক শ্রমিক তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা যান তিনি।

তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে।

তৌফিক গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাবার মৃত্যুর পর গাজীপুরের পোশাক কারখানায় চাকরি নেন। তিনি বাংলাবাজার এলাকায় বাসা ভাড়ায় বসবাস করতেন।

তৌফিকের স্বজনেরা বলেন, গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মাহফুজ রাতে গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়ি এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার (আজ) তার দাফন হবে।’