রাজধানীর মিরপুরে বাস ও লেগুনা সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বেড়িবাঁধের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
