নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা তিন যুগ পেরিয়ে-

আগামী বছরের ২৮-৩১মে জ্যামাইকায় বর্ণাঢ্য আয়োজন

ফন্ট সাইজ:

দীর্ঘ ৩৬ বছরের নিরবচ্ছিন্ন পথচলা পেরিয়ে এক ঐতিহাসিক মাইলফল স্পর্শ করতে যাচ্ছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা, বিকাশ এবং প্রসারে এই মেলা এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। তিন যুগের এই গৌরবময় অভিযাত্রা কেবল একটি বইমেলার ধারাবাহিক সাফল্য নয়; এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির ভাষাপ্রেম, সাংস্কৃতিক ঐক্য, সাহিত্যচর্চা ও শেকড়ের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দলিল।
আগামী বছরের ২৮ থেকে ৩১শে মে পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিন যুগ পূর্তি ও ৩৭-এ পদার্পণ উৎসব। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ উৎসবকে স্মরণীয় করে তুলতে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলার মূল আয়োজন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।Jamaica Performing Arts Center (JPAC)
153-10 Jamaica Avenue, Jamaica, NY 11432.

মেলার ঠিকানা:

তিন যুগ পেরিয়ে এই ঐতিহাসিক উদ্যাপনকে আন্তর্জাতিক পরিসরে আরও বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ করে তুলতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১শে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। মেলা সম্পর্কিত সর্বশেষ তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও বিস্তারিত জানতে আগ্রহীদের আয়োজকদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
ওয়েবসাইট: www.nyboimela.org