এসআরবি’র ডিজি হলেন ফারুক, আরও বিভিন্ন ইউনিট প্রধানদের রদবদল

এসআরবি’র ডিজি হলেন ফারুক, আরও বিভিন্ন ইউনিট প্রধানদের রদবদল

ফন্ট সাইজ:

পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ (এসআরবি) পুলিশের ৫টি ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। অন্য এক আদেশে আরও ৬ পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলী-পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আলাদা প্রজ্ঞাপনে পুলিশের ঊর্দ্ধতন এসব কর্মকর্তাদের দায়িত্বে রদবদল আনার কথা বলা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবি প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। এসআরবির নতুন মহাপরিচালক করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

একইদিন জারীকৃত অন্য একটি প্রজ্ঞাপনে সিআইডির নতুন বিশেষ পুলিশ সুপার; নীলফামারি, জামালপুর, নেত্রকোনা ও বরগুনার পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারীকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।