ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬

ইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬

ফন্ট সাইজ:

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে একটি ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ওই হামলায় ৩ হাজার কেজি ওজনের অন্তত ৯টি বোমা ফেলা হয়। এছাড়াও এতে ৫ জন আহত ও ২৭ জন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই জোড়া হামলাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দেন। তিনি জানান, রুশ ড্রোন হামলার কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে।

জেলেনস্কি আরও জানান, সাধারণ মানুষ যেখানে ত্রাণ নিচ্ছিল ও আশ্রয় নিয়েছিল, সেখানেই এই হামলা চালানো হয়। এর মাধ্যমে প্রমাণিত হয় যে রাশিয়া শান্তি চায় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।