ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে তাদের বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে অন্তত দেড় শতাধিক কারখানায়।
এদিন সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
অনলাইন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
২ নভেম্বর (সোমবার), ২০২৬, ৪ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
