ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ

দুদকের মামলা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ফন্ট সাইজ:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের মামলার আবেদনে বলা হয়, দিলীপ কুমারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে দিলীপ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। মানি লন্ডারিং মামলায় পরদিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে জুলাই গণঅভ্যুত্থানকালে একটি হত্যাচেষ্টা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।