মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) নিহত হয়েছেন। এসময় ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১৮ই অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষইের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিবে-দিচ্ছে বলে ১৩দিন ধরে আর দেয়নি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান। এসময় শাকিল হোসেন মোটরসাইকেলটি দেয়া নিয়ে টালবাহনা শুরু করে। এসময় দু’পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হোসেন মিয়া কাজির দিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ওষুধের ফার্মেসীর ব্যবসা করছেন।
সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মোটরসাইকেল ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
১ নভেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ১০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
