খুলনার আশিক বাহিনীর শুটার জনি গ্রেপ্তার অস্ত্র-গুলি উদ্ধার

ফন্ট সাইজ:

খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেপ্তার করেছে এসআরবি। গত শনিবার রাত দেড়টার দিকে নগরীর শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দু’টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এসআরবি’র প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর সদস্যরা খুলনার জনির অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দু’নলা বন্দুক ও দশ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা, হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া যায়।
তার বিরুদ্ধে সদর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।