প্রতীকী ইমপিচমেন্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৬ অভিযোগ ইন্ডিয়া জোটের

প্রতীকী ইমপিচমেন্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৬ অভিযোগ ইন্ডিয়া জোটের

ফন্ট সাইজ:

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রকাশ্য ইমপিচমেন্টে রাষ্ট্রদ্রোহিতাসহ ৬টি অভিযোগ এনেছে। রোববারের রামলীলা ময়দানে ‘গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও’ সমাবেশের আগের দিন শনিবার ইন্ডিয়া জোট অভিযোগ করেছে, সাম্প্রতিক নির্বাচনগুলো “চুরি” হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কার্যত “অবৈধ”।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদের প্রকৃত কার্যপ্রণালীর আদলে প্রতীকী সভায় প্রস্তাবটি উত্থাপন করেন। এদিন লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার এই কার্যক্রমে সভাপতিত্ব করেন। খাড়গে দাবি করেন যে, জ্ঞানেশ কুমারকে শুধু “অবিলম্বে অপসারণ” করলেই হবে না, “রাষ্ট্রদ্রোহিতার জন্য তার বিচারও করতে হবে”।
মঞ্চে মীরা কুমারের আসনটি পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলের আদলে তৈরি করা হয়েছিল, যেখানে অতীতে লোকসভা ও রাজ্যসভা একসঙ্গে বসত।

প্রতীকী অধিবেশনের উদ্বোধনী করে মীরা কুমার বলেন, আপনারা দেখেছেন যে জনগণের ভোট অন্যায়ভাবে বাতিল করা হচ্ছে। যখনই প্রশ্ন তোলা হয়, উত্তরে কোনো স্বচ্ছতা থাকে না। সেই কারণেই জ্ঞানেশ কুমারকে তার পদ থেকে সরানোর জন্য একটি ‘ইমপিচমেন্ট প্রস্তাব’ আনা হয়েছে।

তিনি বলেন, এটি উদ্বেগজনক কারণ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার মতো বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে এবং আমাদের গণতন্ত্রের মডেল অনুসরণ করে। প্রস্তাবটি ‘পাস’ হওয়ার আগে সমাপনী বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জ্ঞানেশ কুমার যদি মনে করেন যে (২০২৩ সালের একটি আইনের অধীনে প্রদত্ত) আইনি সুরক্ষা তাকে বাঁচিয়ে দেবে, তাহলে আমি তাকে বলব, এই দেশের মানুষের মনোভাবের দিকে তাকান। আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, বিরোধীদলীয় নেতারা এবং জনগণ আপনাকে পালাতে দেবে না।”

রাহুল গান্ধীর অভিযোগ করেছেন, আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগাসভায় যোগ দিতে আসা সাধারণ মানুষকে দিল্লি প্রবেশে বাধা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।