এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ। শনিবার সকাল ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ জ ম রেজাউল করিম খান।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫১.৪৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।
মোট পরীক্ষা দেন ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন করেছেন ৩৬ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী। এ বছরের ফলাফলে শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি এবং কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, ১৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
ময়মনসিংহ প্রতিনিধি
অনলাইন
৩ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ১ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
