জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মাদ ইব্রাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও সহসভাপতি এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমের নেতৃত্বে ড্যাব ও কার্ডিয়াক সোসাইটির নেতৃবৃন্দ। তারা নবনিযুক্ত পরিচালকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. রেজওয়ানুর রহমান সোহেল, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. দিদারুল আলম, ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সিনিয়র সহসভাপতি ডা. মাহবুব, দপ্তর সম্পাদক ডা. জাকিয়া সুলতানা নীলা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোলায়মান তানভীর এবং সহযোগী অধ্যাপক ডা. হাসানুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক ডা. মোহাম্মাদ ইব্রাহিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের (ডিএমসিএসইউ) সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস)।
