রোগতত্ত্ব ইনস্টিটিউটের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব ইনস্টিটিউটের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর

ফন্ট সাইজ:

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে কাজী আহমেদ জাকি গণমাধ্যমকে বলেন, ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন।’

জানা যায়, নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন কাজী আহমেদ। এ সময় ৮-৯ ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। তারা কাজী আহমেদকে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিয়ে মারধর শুরু করেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে।’

দোষের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে থাকা একটি ছবি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে তার নিজের অফিসে বৈঠক করেন?’

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইইডিসিআরের পরিচালক ছিলেন মীরজাদী সাবরিনা ফ্লোরা। করোনা নিয়ে সংবাদমাধ্যমে ব্রিফিং করে বেশ পরিচিতি পান তিনি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান মীরজাদী সাবরিনা ফ্লোরা।