চীনে অবস্থিত সানসি এর প্রধান কার্যালয়ে ফরচুন গ্লোবালকে অনুমোদিত পরিবেশক হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে সানসি সোলার হাইব্রিড ইনভার্টার ও লিথিয়াম ব্যাটারি বাজারজাতকরণে নতুন যাত্রা শুরু করল ফরচুন গ্লোবাল।
অনুষ্ঠানে ফরচুন গ্লোবালের স্বত্বাধিকারী মো. তানজির আহমেদ এবং পার্টনার সায়েদ রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।
এই অনুমোদনের ফলে বাংলাদেশের বাজারে সানসি এর সোলার হাইব্রিড ইনভার্টার ও লিথিয়াম ব্যাটারি বাজারজাতকরণ এবং গ্রাহকদের কাছে এসব পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে ফরচুন গ্লোবাল এর কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
ফরচুন গ্লোবাল জানিয়েছে, উন্নত প্রযুক্তিনির্ভর, নির্ভরযোগ্য ও কার্যকর জ্বালানি সমাধান বাংলাদেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য মানসম্মত জ্বালানি পণ্য সরবরাহে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সানসি এর অনুমোদিত পরিবেশক হলো ফরচুন গ্লোবাল
অনলাইন ডেস্ক
বিবিধ
১ ঘন্টা আগে
২৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
