রাসেল ব্র্যান্ডের বিচার: ‘অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা’ ও খারাপ আচরণের সাক্ষ্য দিলেন সাবেক সহকারী

রাসেল ব্র্যান্ডের বিচার: ‘অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা’ ও খারাপ আচরণের সাক্ষ্য দিলেন সাবেক সহকারী

ফন্ট সাইজ:

বৃটেনের কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে চলমান ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে বিচার চলছে। বিচারে তার সাবেক ব্যক্তিগত সহকারী হেলেন বার্জার সাক্ষ্য দিয়েছেন। বার্জার আদালতকে জানান, ব্র্যান্ডের অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা ছিল এবং তিনি দিনরাত মানুষের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কে লিপ্ত থাকতেন। তার চারপাশের মানুষজন তার এই খারাপ আচরণগুলোকে স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছিল। ১৯৯৯ সাল থেকে শুরু করে ১০ বছরের মধ্যে ছয়জন নারীর ওপর তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি অশালীন হামলার অভিযোগের বিচার চলছে ৫১ বছর বয়সী ব্র্যান্ডের বিরুদ্ধে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্র্যান্ডের সহকারী হিসেবে কাজ করা বার্জার জানান, ব্র্যান্ড নারীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতেন। বিভিন্ন সময় ব্র্যান্ডের মা এবং প্রেমিকাকে তার ড্রেসিংরুমে ঢুকতে বাধা দিতে হতো এই সহকারীকে। এছাড়া ২০০৯ সালে চ্যানেল ফোরের এক কর্মীকে যৌন নিপীড়নের সময় ব্র্যান্ডের সহযোগীরা দাঁড়িয়ে হাসাহাসি করেছিলেন বলে অপর এক সাক্ষী আদালতকে জানান।