জাপানে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

জাপানে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে । স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিমানটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনো।
এসময় দুতাবাসের কর্মকর্তাবৃন্দ, জাপান বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে মোটরশোভাযাত্রায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালীন ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চার দিন তিনি এখানেই অবস্থান করবেন ।
উল্লেখ্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ জাপান পৌঁছেছেন। তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছেন। কয়েকজন মন্ত্রী, অর্থনৈতিক উপদেষ্টা, পররাষ্ট্র নীতি-সংক্রান্ত কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন।