পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে

ফন্ট সাইজ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, পাঁচতলা ভবনের দোতলায় সাংবাদিকদের বসার রুমে বই পুস্তকে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।