গোপালগঞ্জে হামলা চালিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারপিটের মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনার পর থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
রোববার গোপালগঞ্জ সদর থানার এসআই মো. ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ হতে ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের আগে ও পরে পুলিশের চালানো অভিযানে এখন পর্যন্ত মোট ২৫ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, গত শনিবার সদর উপজেলার রঘুনাথপুর ধর্ম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। ওই সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করার পাশাপাশি এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের আরও দুই সদস্যকে মারপিট করে।
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৫
গোপালগঞ্জ প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬, ৩ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
