আদামজী উর্দুভাষী ক্যাম্পে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসনের রোডম্যাপ নির্ধারণে একটি হাউজহোল্ড সার্ভে ও ভূমি জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুনর্বাসনের একটি মাস্টার প্ল্যানও তৈরি করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ডের (সিবিসিবি) কার্যালয়ে কাউন্সিল অফ মাইনোরিটিজ আয়োজিত এক মিডিয়া অ্যাডভোকেসি অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন ও সঞ্চালনা করেন কাউন্সিল অফ মাইনোরিটিজের নির্বাহী পরিচালক খালিদ হোসেন। তিনি জানান, কমিউনিটি লেড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আদামজী উর্দুভাষী ক্যাম্পে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসনের রোডম্যাপ নির্ধারণে বাংলাদেশ সরকারকে সহায়তার উদ্দেশ্যে হাউজহোল্ড সার্ভে ও ভূমি জরিপ পরিচালনা করা হয়েছে। এসব জরিপের তথ্যের ভিত্তিতে পুনর্বাসনের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে মাস্টার প্ল্যানটি উপস্থাপন করা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় কাউন্সিল অফ মাইনোরিটিজের প্রধান স্থাপত্যশৈলী রাবেয়া রহমানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আদামজী উর্দুভাষী ক্যাম্পের পুনর্বাসনে মাস্টার প্ল্যান প্রণয়ন
স্টাফ রিপোর্টার
দেশ বিদেশ
২ ঘন্টা আগে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬, ৩ঃ২৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
