১২ই মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। মাত্র ২০০০ টাকায় ৭টি পরীক্ষা প্যাকেজে(সিবিসি,লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড সুগার, এইচবি১সি, এসজিপিটি, ইউরিন আর/এম/ই এবং সিরাম ক্রিয়েটিনিন)করা হচ্ছে।
সবার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতাল বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।
হাসপাতালের ব্যবস্থাপনার পরিচালক অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম বলেন, সমাজের অসহায় দরিদ্র রোগীদের সেবায় সব সময় ইনসাফ বারাকাহ হাসপাতাল পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা সকলকে ধন্যবাদ জানান এই বলে যে আগের থেকে এখন অনেকেই সচেতন হচ্ছে, পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছে এবং আমাদের সেবা নিচ্ছেন।
